শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মা ইলিশ রক্ষায় পদ্মায় নৌ পুলিশের সাড়াঁশি অভিযান

সুজন কৈরী: [২] পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় সাড়াশি অভিযান চালিয়ে ৭১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২ কোটি ৩৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এছাড়া ২০ হাজার টাকা মূল্যের ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়।

[৩] শুক্রবার রাত ২টা থেকে শুরু করে শনিবার সকাল ১১টা পর্যন্ত ১টি জাহাজ, ৮টি স্পীডবোট এবং ৩টি ট্রলারসহ নৌ পুলিশ মাওয়া ফেরীঘাট থেকে যাত্রা শুরু করে শরীয়তপুর জাজিরার বাবুর চর, সিদার চর এবং নড়িয়ায় এই সাড়াশি অভিযান চালায়। নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা জানান, বাহিনীর অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। জব্দ জাল লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় গরীব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে।

[৪] অভিযানকালে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি সাধারণ জেলেদের মাঝে সচেতনতা মূলক বার্তা প্রদান করেন এবং নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকার সুফলতার বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, মা ইলিশ রক্ষা করলে দেশ আবার মাছে পরিপূর্ণ হবে। তখন এর সুফল দেশের সকল মানুষ ভোগ করতে পারবে।

[৫] অভিযানে নৌ পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মাসুমা আক্তার এবং নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহন করেন। মা ইলিশ রক্ষায় আগামী ২৬ অক্টোবর পর্যন্ত নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়