শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় গাড়ী চাপায় মোটরসাইকেল চালক নিহত

মো. আল-আমিন: [২] ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল চালক মো. সুরহাব (৪০) নিহত হন।

[৩] পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী তেপান্তর হোটেলের সামনের এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ গামী চলন্ত একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত গাড়ী চাপা দিলে মটরসাইকেল চালক মো. সুরহাব গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে রেফার্ড করলে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

[৪] নিহত সুরহাব উপজেলার বিরুনীয়া ই¦উনিয়নের বিরুনীয়া গ্রামের মৃত ঈসমাইলের ছেলে। সে বিভিন্ন ফার্নিচার দোকানে ডিজাইনারের কাজ করতো।

[৫] ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. মশিউর রহমান বলেন, সকালে অজ্ঞাত গাড়ী চাপায় মোটরসাইকেল চালক মো. সুরহাব (৪০) আহত হলে তাকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়