শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:২৯ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুয়াতেমালার ক্রমবর্ধমান পাম অয়েল শিল্পের জন্য ভূমি হারাচ্ছে স্থানীয় আদিবাসীরা

ফাহাদ ইফতেখার:[২] গুয়াতেমালার পাম অয়েল শিল্প পুরো বিশ্বে ষষ্ঠ বৃহত্তম। সম্প্রতি একটি পাম বাগানে স্থানীয় আদিবাসীদের সঙ্গে কোম্পানির দ্বন্দ্ব বেধেছে। আলজাজিরা

[৩] গুয়াতেমালার পূর্বাঞ্চলীয় চিনেবালে নামক এলাকায় মায়া কুয়েকচি সম্প্রদায়ের খামার অথবা বাড়ি তৈরি করার জন্য আর কোথাও জমি অবশিষ্ট নেই। তাদের নিজস্ব জমি পাম বাগানের জন্য বরাদ্দ করা হয়েছে।

[৪]আদিবাসীরা অভিযোগ জানিয়েছে,একটি গুয়েতেমালান কোম্পানি তাদের জমিতে পাম বাগান তৈরি করছে। ইতোমধ্যেই স্থানীয় অদিবাসীদের দ্রুত ভূমি ছেড়ে দেয়ার নোটিশ পাঠিয়েছে কোম্পানিটি। আদিবাসীদের ওপর পুলিশি অভিযান চালানো হয়েছে। পুলিশের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকেই হতাহত হয়েছে।

[৫]ইতিমধ্যেই চিনেবালের মায়া কুয়েকচি সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য পূর্ব গুয়াতেমালার প্রত্যন্ত অঞ্চলে তাদের ভূমি পুনরুদ্ধারের প্রশ্নে আলোচনা করার জন্য জড়ো হয়েছে। সম্পাদনা:সাকিবুল আলম

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়