শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কন্যাসন্তান হওয়ার খুশিতে অতিরিক্ত পেট্রোল দিলেন পাম্প মালিক

অনলাইন ডেস্ক : পরিবারে পুত্র সন্তান এলে সবাই খুশি হওয়ার চিত্রটা অহরহ চোখে পড়লেও কন্যাসন্তান জন্ম নিলে খুব কমসংখ্যক পরিবারকেই খুশি হতে দেখা যায়। ভারতের মধ্যপ্রদেশের বেতুলে একটি পরিবারে কন্যা সন্তান জন্ম নিলে খুশিতে এমন কাণ্ড করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। সূত্র: আজতাক

দেশটিতে পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যেই বেতুলের ওই পরিবারটির পেট্রোল পাম্প অপারেটর ৫ শতাংশ থেকে ১০ শতাংশ অতিরিক্ত পেট্রোল দিচ্ছে। এর কারণ উৎসব নয় বরং পরিবারে কন্যা সন্তানের জন্ম।

পরিবারটি জানায়, নতুন সদস্য হিসেবে কন্যাসন্তান এসেছে এবং এই নতুন অতিথিকে স্বাগত জানাতে, তারা খুশিতে পেট্রোল পাম্পে আসা গ্রাহকদের অতিরিক্ত পেট্রল দিচ্ছেন।

বেতুলের রাজেন্দ্র সায়ানীর ভাতিজি শিখা গত ৯ অক্টোবর একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার জন্মের সময়, সায়ানী পরিবারের আনন্দের সীমা ছিল না। কন্যাসন্তানের জন্মকে স্মরণীয় করে রাখতে সায়ানী পরিবার তাদের পেট্রল পাম্পে ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর গ্রাহকদের অতিরিক্ত পেট্রোল দেয়।

পেট্রোল পাম্পের অপারেটর রাজেন্দ্র সায়ানি বলেন, আমরা ছেলের জন্ম উদযাপন করি কিন্তু আমার ভাই মেয়ে কন্যাসন্তান পেয়েছে, এ বিষয়ে আমরা গ্রাহকদের সঙ্গে নিজেদের আনন্দ ভাগ করে নিয়েছি এবং তিনদিনের জন্য প্রতিদিন কয়েক ঘণ্টা যারা পেট্রোল কিনবেন, তাদের অতিরিক্ত জ্বালানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

 

  • সর্বশেষ