শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১০:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে সংঘর্ষে নিহত ৪

জেরিন আহমেদ: [২] আহত হয়েছেন অন্তত ২৫ জন। ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থিতা ঘোষণা নিয়ে মতানৈক্যের জেরে শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডিবিসি টিভি

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. কামরুল হাসান। ঢাকা পোস্ট

[৪] নিহতরা হলেন- সবুর মোল্লা (৫৫), কবির মোল্লা (৬৬), আবদুর রহমান (৬০) ও ইমরান হোসেন (৩০)। জাগো নিউজ

[৫] গ্রামবাসী ও পুলিশ সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের ৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম ও সবুর মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি সবুর মোল্লা আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তার সমর্থক ছোয়েদ আলীকে সদস্যপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ নিয়ে তাদের পূর্বের বিরোধ আবার নতুন করে সামনে আসে। বাংলানিউজ ২৪

[৬] শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে উভয় পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ৪ জন নিহত এবং ২৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৭] মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, সবুর মোল্লা ও নজরুল ইসলামের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিলো বলে জানতে পেরেছি। শুক্রবার বিকেলে উভয় পক্ষের মুখোমুখি সংঘর্ষে সবুর মোল্লাসহ চারজন নিহত হয়। নিহত বাকি ৩ জনের মধ্যে ২ জন সবুর মোল্লা গ্রুপের সমর্থক এবং ১ জন নজরুল ইসলামের সমর্থক। তাদের মরদেহ এখন মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে রয়েছে। যুগান্তর, সম্পাদনা : মিনহাজুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়