শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও কলে মা-বাবাকে দেখে কাঁদলেন আরিয়ান

বিনোদন ডেস্ক: শুক্রবার ভিডিও কলে বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের সাথে কথা বলেছেন জেলবন্দি আরিয়ান খান। মুম্বাইয়ের আর্থার রোড জেল সুপার ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

করোনার বিধিনিষেধের কারণে জেলবন্দিদের সাথে বাইরের কারো দেখা করার সুযোগ নেই। আর সে কারণে পরিবার কিংবা আইনজীবীর সাথে কথা বলতে হলে কয়েদিকে ভিডিও কলে কাজ সারতে হয়। সে ব্যবস্থাপনাতেই আরিয়ানের সাথে ভিডিও কলে কথা বলার সুযোগ পেলেন শাহরুখ ও গৌরী।

জেল কর্তৃপক্ষের বরাতে ইন্ডিয়ান টিভি নিউজ জানিয়েছে, শুক্রবার বাবা মায়ের সাথে ১০ মিনিটের মতো ভিডিও কলে কথা বলার সুযোগ পান আরিয়ান। এসময় আরিয়ান আবেগপ্রবণ হয়ে পড়েন। কথা বলার এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

ভিডিও কলে আরিয়ানকে মা গৌরী খান জানতে চান, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছে আরিয়ান, কোনও সমস্যা হচ্ছে কি না!

আর্থার রোড জেল কর্তৃপক্ষ বলছে, কোভিড প্রটোকলের জন্য জেলবন্দিদের সুবিধার্থে ১১টি স্মার্ট ফোন বরাদ্দ আছে। সাক্ষাৎ এড়াতে পরিবার কিংবা আইনজীবীদের সাথে ভিডিও কলে সপ্তাহে এক থেকে দু’বার এবং সর্বোচ্চ ১০ মিনিটি কথা বলার সুযোগ পান কয়েদিরা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন মেলেনি শাহরুখ পুত্র আরিয়ান খানের। মুম্বাই আদালত নির্দেশ দিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার (২০ অক্টোবর)। তাই ততোদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়