শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জেরিন আহমেদ : [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

[৩] এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

[৪] পক্ষ দুটি হলো, শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস ইউথ কেয়ার (সিএফসি)। এর মধ্যে সিএফসি গ্রুপ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সিক্সটি নাইন সাধারণ সম্পাদক ইকবাল টিপুর নিয়ন্ত্রণাধীন। বাংলা নিউজ২৪.কম, ডিবিসি টিভি

[৫]  বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়ালবডি ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি৷ ক্যাম্পাসজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

[৬] আহতরা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়