শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালেন্সিয়ার বিরুদ্ধে বার্সেলোনায় অভিষেক হতে পারে সার্জিও অ্যাগুয়েরোর

স্পোর্টস ডেস্ক: [২] স্প্যানিশ লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ, দুটোতেই বার্সেলোনার অবস্থা নাজুক। গ্রীষ্মের দলবদলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো দলটি চোট সমস্যাতেও জেরবার। আক্রমণভাগ হয়ে পড়েছে একেবারে ধারহীন। কঠিন সময়ে কাতালান দলটি নতুন আশায় বুক বাঁধছে সার্জিও আগুয়েরোকে ঘিরে।

[৩] মার্কা জানায়, চলতি আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় রোববার (১৭ অক্টোবর) ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচ দিয়ে নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হতে পারে আগুয়েরোর।

[৪] জি নিউজ বলছে, ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ করে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইংলিশ ক্লাবটিতে তিনি দারুণ সফল। সেই দলে ১৮৪ গোল করে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়