শিরোনাম
◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত ◈ কড়াইল-ভাষানটেকে জাপানি মডেলের স্যাটেলাইট সিটি, সাংহাইয়ের আদলে বদলাবে পুরান ঢাকা : আসছে মেগা প্রকল্প ◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধ, কোথাও কোথাও টু-জি সচল

হ্যাপি আক্তার:  [২]  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন  (বিটিআরসি)  জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে দেশের সব অপারেটরের মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। ডিবিসি

[৩] জাগোনিউজ২৪ জানায়,  শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন তারা। তবে কোথাও কোথাও ধীরগতির টু-জি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

[৪] তবে কখন নাগাদ মোবাইলে ইন্টারনেট সংযোগ ফের চালু হবে, জানা যায়নি এখনো।

[৫] তেজগাঁও এলাকার এক বাসিন্দা জানান, ভোর পাঁচটার দিকে তিনি টের পান, মোবাইলে ইন্টারন্টে চালু করা যাচ্ছে না।

[৬] বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, যদি কোথাও টেকনিক্যাল ফল্ট থেকে থাকে, ত্রুটি সারানোর মোবাইল ইন্টারনেট সচল হয়ে যাবে।

[৭] ইন্টারনেটে সংযোগ নিয়ে নানামুখী কথা শোনা যাচ্ছে বুধবার থেকেই। প্রথম আলো এবং  বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রথমে কুমিল্লার গ্রাহকরা এ সমস্যা টের পান। এরপর একে একে আরো ৫ জেলায় মোবাইল ডাটা ইনঅ্যাকটিভ হয়ে যায়। কুমিল্লার পর চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরে মোবাইল ইন্টারনেটে সমস্যার কথা শোনা যায়।

[৮] জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করা কয়েকজন সংবাদকর্মী জানান, প্রেস ক্লাবের সামনে সকাল থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হচ্ছে। সেগুলোর সংবাদ ও ছবি সংগ্রহ করে অফিসে পাঠাতে পারছেন না তারা। জাগোনিউজ২৪

[৯] তবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এ সংযোগ ব্যবহার করা গ্রাহকরা।  সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়