শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের সুদৃষ্টির কারণে দুর্গাপূজা হলো চট্টগ্রাম কৈবল্যধাম বটতলীতে

রাজু আহমেদ: [২] সরকারের সুদৃষ্টি ছিল বিধায় চট্টগ্রাম কৈবল্যধাম আশ্রম গেইট বটতল প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলিদের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা পালন করা সম্ভব হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নবমীতে কৈবল্যধাম আশ্রম বটতল পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত কাঞ্চন ভট্টাচার্য্য সাংবাদিকদের সঙ্গে একথা বলেন।

[৪] তিনি বলেন ১৯৫২ সাল থেকে বংশপরম্পরায় এখানে মালিপাড়া হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা উদযাপন করে আসছিলো কিন্তু হঠাৎ এবার পুজা উদযাপন করতে দেওয়া হবে না।

[৫] মর্মে গণমাধ্যমকে জানান শ্রীশ্রী কৈবল্যধাম ট্রাস্টি সদস্য প্রকৌশলী সুদীপ বসাক, তিনি বলেন শ্রীশ্রী কৈবল্যধাম ট্রাস্টি ও মহারাজ কালিপদ ভট্টাচার্য্য সম্মিলিত ভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কৈবল্যধাম বটতলাতে দূর্গাপূজা উদযাপনে নিষেধাজ্ঞা হেডলাইনে আমাদের সময় ডটকমে একটি নিউজ প্রকাশিত হয়। যা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি গোচর হয়, পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিখিত একটি সরকারি প্রজ্ঞাপনে মালিপাড়ার হিন্দু সম্প্রদায়ের পূজা পালনেরজন্য সংশ্লিষ্টদের জানানো হয়।
বর্তমানে এখানে দৈনিক লক্ষ লক্ষ মানুষ আসছে পূজা পালনের জন্য, এখানে সুদূর ইন্ডিয়া থেকেও ভক্তরা আসেছে দুর্গাপূজা পালনের জন্য। দুর্গাপূজা পালন করতে পারায় সরকারি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৈবল্যধাম মালিপাড়ার পূজা উদযাপন পরিষদ।

  • সর্বশেষ