শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫৫ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূজামণ্ডপে কোরআন অবমাননা নিয়ে অপপ্রচার, যুবক গ্রেপ্তার

সুজন কৈরী: [২] কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন অবমানার তথাকথিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গোলাম মাওলা।

[৩] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান বলেছেন, ‘তথ্য-প্রযুক্তির সহযোগিতা নিয়ে প্রথমে গোলাম মাওলাকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদরের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

[৪] আটক হওয়া ব্যক্তি জিএম সুন্নি মিডিয়া, জিএম সুন্নি এএইচ মিডিয়া ও শারীফ সুন্নি মিডিয়া নামে বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উসকানিমূলক পোস্ট ও ভিডিও ছড়িয়েছে বলে অভিযোগ র‍্যাবের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়