শিরোনাম
◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ১০:৪৫ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবি নৃবিজ্ঞান বিভাগের ৬ লাইনের বিজ্ঞপ্তিতে ২২ ভুল

নিউজ ডেস্ক: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শায়লা শারমিনের সই করা ভুলে ভরা একটি বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে৷ দ্য ডেইলি স্টার

[৩] গতকাল বুধবার চেয়ারপারসনের সই করা ৬ লাইনের একটি বিজ্ঞপ্তিতে অন্তত ২২টি বানানে ভুল পাওয়া গেছে৷ বিষয়টি স্বীকার করেছেন অধ্যাপক শায়লাও৷ বিভাগের অফিস সহকারী ভুল করেছেন জানিয়ে তিনি বলেন, 'সই করার সময় ভুলগুলো খেয়াল করিনি।'

[৪] অধ্যাপক ড. শায়লা শারমিন বলেন, 'বিজ্ঞপ্তিতে বানান ভুল হয়েছে, সে সম্পর্কে আমি অবগত৷ সই করার সময় খেয়াল করিনি৷ ভবিষ্যতে আরো সতর্ক হবো৷ এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।'

[৫] আলোচিত বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে নৃবিজ্ঞান বিভাগে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে৷ বিভাগের শিক্ষার্থীদের অন্তত করোনার প্রথম ডোজ টিকাগ্রহণের সনদ বা কার্ড দেখিয়ে ক্লাসে অংশগ্রহণ করতে বলা হয়েছে৷ মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে আসতে হবে৷

[৬] বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর থেকে বিভাগ এবং ইনস্টিটিউটগুলো চাইলে সশরীরে ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরু করতে পারবে৷ তবে করোনা পরিস্থিতিতে সশরীরে এবং অনলাইন দুই মাধ্যমে ক্লাস-পরীক্ষা নিতে হবে৷ এ ক্ষেত্রে সশরীরে কমপক্ষে ৬০ শতাংশ ক্লাস পরীক্ষা নিতে হবে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়