শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:১৯ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন কাজ শুরুর আগে যা করবেন

ডেস্ক নিউজ: সকলেই নিজের কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমও করেন। কিন্তু তা সত্ত্বেও অনেক সময়েই কাজের ভাল ফল পাওয়া যায় না। হয়তো নিয়মিত কিছু ভুল হয়ে যায়। কিংবা সব কাজে মন বসে না। অথচ দিনের পর দিন এমন চললে নিজের মন খারাপ হয়ে যায়। আর সহকর্মীরাও বিরক্ত হয়। ফলে কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন যাতে প্রতিদিন সুস্থভাবে, কর্মক্ষেত্রে নিজের সব দায়িত্ব পালন করা যায়। বর্তমান নিউজ

প্রতিদিন কাজ শুরুর আগে কিছু নিয়ম পালন করুন।

১. আপনার শ্বাসের ব্যায়াম করুন। তাতে মাথা পরিষ্কার থাকে, মন প্রশান্ত হয়। যার ফলে কাজেও মন বসে।

২. কাজ শুরু করার সময় অন্য চিন্তা মন থেকে বের করে দিন। সংসারের সমস্যা অথবা শরীর-স্বাস্থ্য নিয়ে ভাবনা, সব সে সময় মন থেকে দূরে রাখুন।

৩. খালি পেটে কাজ করবেন না। পেট ভরে সকালে নাস্তা খেয়ে কাজ শুরু করুন। খাবার কাজের শক্তি জোগায়, ভাবনার গতিও বাড়ায়।

৪. দিনের শুরুতেই সাজিয়ে নিনে আপনার কাজের তালিকা। কোন কাজটি আগে করবেন এবং কোনটি পরে, তা প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিন।

৫. কজের শুরুতে মিনিট পাঁচেক সহকর্মীদের সঙ্গে কথা বলে নিন। তাতে কাজে গতি আসে। একে অপরের খোঁজ-খবর নিলে যোগাযোগও ভাল থাকে।

এই নিয়মগুলি একটু মেনে দেখুন যেকোন কাজেই আপনার মন বসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়