শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যামব্রোসের প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই: ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে শুরু হয়েছে কথার লড়াই। সাবেক পেসার কার্টলি অ্যামব্রোসের একটি মন্তব্যের জের ধরে খেপেছেন ক্রিস গেইল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের একাদশে গেইল অটোমেটিক চয়েজ নয়, অ্যামব্রোসের এমন মন্তব্যে উইন্ডিজ ওপেনারের কড়া ভাষায় জবাব, সাবেক খেলোয়াড়ের জন্য তার আর সম্মান অবশিষ্ট নেই এবং তার সঙ্গে সব সম্পর্ক শেষ।

[৩] গেইল বলেন, আমি কার্টলি অ্যামব্রোস সম্পর্কে বলছি। আলাদা করে কার্টলি অ্যামব্রোসকে বলছি, যিনি আমাদের ওয়েস্ট ইন্ডিজ দলে আসার পর আমি তাকে অনেক সম্মান করতাম। এখন আমি আমার অন্তর থেকে কথা বলছি।

[৪] তাকে জানিয়ে দিন কার্টলি অ্যামব্রোসের জন্য আর এতটুকু শ্রদ্ধা নেই। নেতিবাচক হওয়া বন্ধ করুন, বিশ্বকাপ সামনে রেখে দলকে সমর্থন দিন। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়