শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নিয়োগে আগ্রহী সার্বিয়া

মাজহারুল ইসলাম: [২] এজন্য দুই দেশের সরকারের মধ্যে একটি কৌশলগত দিক নির্ধারণের প্রস্তাব দিয়েছে দেশটি। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

[৩] বিবৃতিতে বলা হয়, বৈঠকে সার্বিয়ার চলমান উচ্চাভিলাষী উন্নয়ন কর্মসূচির জন্য যে বিশাল মানবসম্পদের প্রয়োজন, তা পূরণে বাংলাদেশের আইটি পেশাজীবী, ইলেকট্রিশিয়ান, প্লাম্বাদের নিয়োগের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সার্বিয়ায় বর্তমানে এসব কাজে অনেক চাহিদা রয়েছে।

[৪] বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ প্রস্তাব সার্বিয়ার প্রেসিডেন্ট সাদরে গ্রহণ করেন বলে জানানো হয় বিবৃতিতে। বাংলাদেশ থেকে শ্রম ও জনশক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তৈরিতে জোর দেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্দার ভুসিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়