শিরোনাম
◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাটলেটিকো মাদ্রিদও মেসিকে নিতে চেয়েছিলো

স্পোর্টস ডেস্ক : [২] বার্সেলোনার সঙ্গে মেসির বিচ্ছেদের পর তাকে দলে ভেড়ানোর ব্যাপারে শোনা গিয়েছিল অনেক ক্লাবের নাম। এর মধ্যে আছে লা লিগায় বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও। সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন দলটির কোচ ডিয়েগো সিমিওনে। যদিও তিনি মেসিকে সরাসরি ফোন করেননি।

[৩] আর্জেন্টাইন তারকার কাছের বন্ধুদের একজন সুয়ারেজ। একসময় মেসির বার্সেলোনা সতীর্থ এখন খেলেন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। তার কাছেই সিমিওনে জানতে চেয়েছিলেন, মেসি তাদের হয়ে খেলার কোনো সম্ভাবনা আছে কি না। যদিও অল্পতেই ওই সম্ভাবনা শেষ হয়ে গেছে।

[৪] সিমিওনে বলেন, মেসির যখন বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ নিশ্চিত হয়ে গেল। আমি সুয়ারেজকে কল দিলাম আর জানতে চাইলাম মেসির অ্যাটলেটিকোতে আসার নূন্যতম সম্ভাবনা আছে কি না। কিন্তু সেটি তিন ঘণ্টা বাদেই শেষ হয়ে গেছে। পিএসজি তাকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়