শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছর দীর্ঘ অভিযানের জন্য নাসার তৈরি মহাকাশযান লুসি

ফাহমিদুল কবীর: [২] সৌরজগৎ সৃষ্টির প্রথমিক পর্যায়ের গবেষণার জন্য গ্রহাণু পর্যবেক্ষণের অভিযানে যাচ্ছে মহাকাশযান লুসি। এসপ্তাহেই মহাকাশে পাড়ি জমানোর জন্য পাঠানো হবে লুসিকে। মহাকাশযান লুসির উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ১৬ অক্টোবর বলে জানিয়েছে নাসা। এনডিটিভি

[৩] মহাকাশযান লুসি, বৃহস্পতি গ্রহের পথে পাড়ি জমাবে একটি বিশেষ ধরণের গ্রহাণুর সন্ধানে। গবেষকরা এধরনের গ্রহাণুকে ‘টাইম ক্যাপসুল’ বলে থাকেন। সৌরজগৎ সৃষ্টির শুরু থেকেই অপরিবর্তিত এসব গ্রহাণু পর্যবেক্ষণের মাধ্যমে সৌরজগৎ সৃষ্টির রহস্যের জট খুলতে চান গবেষকরা।

[৪] লুসি এই দীর্ঘ পথে আটটি বিশেষ গ্রহাণু পর্যবেক্ষণ করবে। মহাকাশযানটির কার্যক্রম নাসা টিভিতে সরাসরি সম্প্রচারও করা হবে।

[৫] লুসি নামটি পৃথিবীর একটি তাৎপর্যপূর্ণ মানব জীবাশ্মের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়