শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের শেষ মুহুর্ত পর্যন্ত মাঠে থাকতে হবে: মহাসচিব

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু আরো বলেন, প্রতিটি গ্রামে গ্রামে জাতীয় পার্টির কমিটি করতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে দলকে আরো সুসংহত করতে হবে। মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা এ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

[৩] তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচনে শক্তিশালী জাতীয় পার্টি লড়াই করবে। গণমানুষের আস্থা নিয়ে জাতীয় পার্টি দেশের ভাগ্যের পরিবর্তন করবে। আগামী দিনে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে জাতীয় পার্টি।

[৪] এসময়ে নব-নিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, এডভোকেট সালমা ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মো. জয়নাল আবেদীন, তাড়াইল উপজেলার সভাপতি মো. জহিরুল ইসলাম শাহীন, করিমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আসমা বেগম, চান মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়