শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষীপুরে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

জহিরুল ইসলাম: [২] লক্ষীপুরে তাস খেলাকে কেন্দ্র করে শরীফ ব্যাপারী (৩৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

[৩] মঙ্গলবার ভোরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফ লক্ষীপুর সদর উপজেলার চরমনী মোহন ইউনিয়নের পশ্চিম চর রমনীমোহন গ্রামের আবদুল ব্যাপারীর ছেলে। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতেন।

[৪] নিহতের বাবা আবদুল ব্যাপারীর অভিযোগ, স্থানীয় নাছির মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আলমগীর মোল্লা, কাশেম ছৈয়াল ও হযরত আলী মাঝিরা তার ছেলেকে পরিকল্পিতভাবে পিটিয়েছে। তিনি এ হত্যার বিচার চান।

[৫] তার ভাষ্যমতে, তার ছেলের কাছে ৫০ হাজার টাকা ছিল। ওই পাঁচজন ওই টাকা আত্মসাতের জন্য সোমবার সন্ধ্যায় মজুচৌধুরীর হাট থেকে তার ছেলেকে স্থানীয় সবুজের চায়ের দোকানের সামনে তাস খেলার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা শরীফকে মারধর করে। এ সময় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ভোরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন।

[৬] এ ব্যাপারে লক্ষীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, তাস খেলাকে কেন্দ্র করে এক জেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়