শিরোনাম
◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১২:৩৫ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার

নিউজ ডেস্ক: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১১ অক্টোবর) কমলাপুর স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত লিফলেট বিতরণ ও সভা করেছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে রেঞ্জের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেছেন, ‘চলতি বছর পাথর নিক্ষেপের অভিযোগে ২৫ জনকে আটক করা হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাথর নিক্ষেপ রোধে ইতোমধ‌্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কেউ যদি পাথর ছোড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তাহলে আমরা সংবাদদাতাকে ৫ হাজার টাকা পুরস্কার দেবো।’

সম্প্রতি ঢাকা বিভাগে ৭৬টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা ঝুঁকিপূর্ণ। তেজগাঁও ও টঙ্গীতেও ট্রেনে পাথর ছোড়া হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের ১০৩টি কাচ ভেঙেছে।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান বলেছেন, ‘আইনে আছে, পাথর ছোড়ার কারণে ট্রেনের বা যাত্রীদের ক্ষতি হলে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান আছে। তারপরও কেন এ ধরনের ঘটনা ঘটছে, তা তদন্ত করে বের করার চেষ্টা করছি।’

রেলওয়ে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, বেশিরভাগ সময়েই রেললাইনের পাশে বস্তি থেকে পাথর ছোড়া হয়। কারণ, এসব বস্তিতে প্রায়ই উচ্ছেদ চালায় রেলওয়ে। খেলার ছলেও পাথর মারে কেউ কেউ। অনেক সময় ছোট ছেলেমেয়েরা পাথর নিক্ষেপ করে।

পাথর নিক্ষেপ বন্ধে আইনের আরও কঠোর প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

-রাইজিংবিডি.কম

  • সর্বশেষ