শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেইজ স্থাপনের পাশাপাশি সেনাবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক দুই হেলিকপ্টার

রিয়াজুর রহমান: [২] সোমবার (১১ অক্টোবর) সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

[৩] ২০৩০ সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আনা এই দুটি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার কেনা এবং ফরোয়ার্ড অ্যাভিয়েশন বেইজ স্থাপন।

[৪] যে কোনো ইস্যুতে বৃহত্তর চট্টগ্রাম স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এত দিন এখানে সেনাবাহিনীর কোনো অ্যাভিয়েশন বেইজ যেমন ছিল না, তেমনি ছিল না বিশেষায়িত কোনো হেলিকপ্টার। অথচ তিন পার্বত্য জেলার দুর্গম অঞ্চলে গুরুত্বপূর্ণ সব কাজ করতে হয় সেনাবাহিনীকে।

[৫] চট্টগ্রামের পতেঙ্গায় স্থাপন করা আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেইজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার দুটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান, পর্যবেক্ষণে কাজ করবে হেলিকপ্টার দুটি।

[৬] তিনি জানান, এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করতে পারবে।

[৭] দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রাম ছাড়াও উত্তরের জনপদ লালমনিরহাটে আর্মি ফরোয়ার্ড বেইজ প্রতিষ্ঠা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়