শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বৃদ্ধির প্রমাণ পেয়েছে দুদক

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালাল সিন্ডিকেটের বিষয়ে অভিযোগ পেয়ে রোববার (১০ অক্টোবর ) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আবু সাঈদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।

[৩] দুদক জানায়, পাঁচলাইশ পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে এবং অসাধু কর্মচারীদের কারণে সেবাপ্রার্থীরা নানাভাবে হয়রানির শিকার হওয়ার নানা অভিযোগ আসে। দুদক টিম গোপনে এ অভিযান পরিচালনা করে এবং দালালদের দৌরাত্ম্যের প্রাথমিক প্রমাণ পায়।

[৪] দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক আবু সাঈদ জানান, পাঁচলাইশ পাসপোর্ট অফিসে অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

[৫] উল্লেখ্য, সেবা নিতে এসে পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হওয়া এটি নিত্য ঘটনা। দালাল ছাড়া সহজে মিলেনা কোনো সেবা। দালালের দৌরাত্ম্য নানা সময়ের অভিযানেও থামানো যাচ্ছে না পাসপোর্ট অফিসে। এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ