শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১১:৩৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গলুই’ ছবির জন্য শাকিব খান ৪০ লাখ টাকা নিচ্ছেন নিছকই গুজব’

ইমরুল শাহেদ: প্রযোজক পরিবেশক সমিতির নেতা প্রযোজক খোরশেদ আলম খসরু প্রযোজিত এবং অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত ‘গলুই’ ছবিটি বর্তমানে লোকেশনে রয়েছে। এসএ হক অলিক পরিচালিত এই ছবিটির তারকায়নে রয়েছেন শাকিব খান ও পূজা চেরী। খোরশেদ আলম খসরু বলেন, ‘অনুদানের ছবি হিসেবে গলুই দিয়ে আমি একটা রেকর্ড তৈরি করতে চাই। ছবিটি এ বছরই অনুদান পেয়েছে। এ বছরই শুটিং শেষ করব এবং এ বছরই মুক্তি দেব।’ শাকিব খানের সঙ্গে পূজা চেরী কতোটা মানানসই হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দরকার ছিল গ্রামীণ একটি ছটপটে মেয়ে, যে দেখতে সুন্দর এবং খুব চঞ্চল।

পূজা চেরীর মধ্যে আমি এর সবই পেয়েছি। আর মানানসইয়ের কথা বলছেন, সেটা ছবি দেখলেই বুঝতে পারবেন। শাকিব খানের সঙ্গে তাকে দারুণ মানিয়ে গেছে।’ তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে এটা হলো আমার দশম ছবি। তার একটা মারদাঙ্গা ইমেইজ আছে। কিন্তু আমি এ ছবিতে তাকে তার থেকে বের করে এনেছি। ছবিটি অনুদানের হলেও এটি একটি বাণিজ্যিক ছবি। বাণিজ্যিক ছবি ছাড়া আমি কোনো ছবি বানাবো না।’ শাকিব খানের ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে যে বিতর্ক রয়েছে, তা নিয়ে তিনি বলেন, ‘৪০ কেন শাকিব খান ৫০ লাখ টাকাও পারিশ্রমিক নিতে পারেন। অনুদানের এই ছবিটিতে শাকিব খান কতো টাকা নিচ্ছেন সেটা বলতে চাই না।

বিনা পারিশ্রমিকেওতো ছবিটি সে করতে পারে। পারিশ্রমিকের বিষয়টি নিয়ে টানাটানি না করাই ভালো। তবে ৪০ লাখ টাকার তথ্যটি সঠিক নয়।’ তিনি আরো বলেন, ‘এই ছবিটির জন্য অনুদান হিসেবে আমি পাচ্ছি ৬০ লাখ টাকা। ইতোমধ্যে পেয়েছি ১৮ লাখ টাকা। কিন্তু বাদ বাকি অর্থ পাওয়ার আগেই আমার ছবির কাজ শেষ হয়ে যাবে। একটা বিষয় কেউ জানেন না। আমরা যখন অনুদানের জন্য চিত্রনাট্য জমা দেই তখন সঙ্গে একটি বাজেটও দেই। আমার ছবিতে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। সরকার দিচ্ছে মাত্র ৬০ লাখ টাকা। এর মানে একটি বড় বাজেটের ছবি বানিয়ে আমি যে লোকসান দেব তার একটা অংশ সরকার আমাকে দিচ্ছে।’

  • সর্বশেষ