শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে ১,৪৬১ অবৈধ সিম কার্ডসহ ৭ বাংলাদেশী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদিআরবের রাজধানী রিয়াদে সিম কার্ডের অবৈধ ব্যবসা করার দায়ে ৭ বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করা করা হয়েছে।

সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রাইদিস বলেন, সাইবার ক্রাইম মোকাবেলায় নিরাপত্তা শাখা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যারা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছে।

গ্রেফতারকৃত ৭ বাংলাদেশী প্রবাসী সিম কার্ডের অবৈধ ব্যবসা -বাণিজ্যে সাথে জড়িত ছিলেন, মূলত এরা গোপনে একজনের একাধিক ফিঙ্গার প্রিন্ট নিয়ে অন্য নাগরিক বা বাসিন্দার নিকট বিক্রি করতো, যা তাদের নামে সম্পূর্ণ অজান্তে নিবন্ধিত থাকতো।

কার্ডগুলি রিয়াদ শহরের একটি দোকান থেকে তাদের অপরাধের আড়ালের জন্য সংগ্রহ করা হয়েছিল।

গ্রেফতারকৃত ৭ বাংলাদেশীর কাছ থেকে জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১,৪৬১ সিম কার্ড, চারটি আঙুলের ছাপ গ্রহণের মেশিন এবং নগদ অর্থ।

মুখপাত্র আরও বলেন, উক্ত বাংলাদেশীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়