শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়ে হীরা খুঁজছে হাজারও মানুষ। অতঃপর...( ভিডিও)

অনলাইন ডেস্ক: রাতারাতি ধনী হতে কে না চায়? গুপ্তধন কিংবা হীরার মতো মূল্যবান পাথর পেয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন এমন নজির কম নয়। এবার হীরা বেচে ভাগ্য পরিবর্তনে মাটি খুঁড়ে চলেছেন এক হাজারেও বেশি মানুষ।

দক্ষিণ আফ্রিকার কয়াজুলু-নাতাল প্রদেশের কয়াহাথি গ্রামের একটি মাঠে শনিবার নাম না জানা কিছু পাথরের খোঁজ পায় এক দল মানুষ।

পাথরগুলো কোয়ার্টজ ক্রিস্টালের বলে ধারণা করে আরও পাথরের খোঁজে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে তারা। এমনকি পাথর পেয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গ্রামটিতে ভিড় জমিয়েছেন অনেকে।

এই আবিষ্কার তাদের জীবন বদলে দিয়েছে বলে মুঠো ভর্তি ছোট পাথর নিয়ে জানান মেনডো সাবেলো।

দুই সন্তানের জনক ২৭ বছর বয়সী এই যুবক বলেন, আমাদের জীবন বদলে যাবে। কারণ আমাদের কারো ভালো কোনো কাজ নেই। জীবন চালিয়ে নিতে আমি অনেক যেনতেন কাজও করেছি। তবে যখন এই পাথরগুলো নিয়ে ঘরে ফিরেছি সবাই ভীষণ খুশি হয়েছে।

সাবেলোর সঙ্গে একমত হয়ে খুমবুজো এমবেলে বলেন, আমি জীবনে হীরা দেখিনি। এই প্রথমবার সেখানে এসে হীরা স্পর্শ করতে পারলাম।

এ ব্যাপারে দেশটির খনি বিভাগ সোমবার জানিয়েছে, পাথরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঘটনাস্থলে ভূতাত্ত্বিক ও খনি বিশেষজ্ঞের একটি দল পাঠানো হয়েছে।

সৌজন্যে: ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়