শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লটারি জিতে রাতারাতি কোটিপতি বাংলাদেশি !

অনলাইন ডেস্ক : দুবাইয়ে লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহাম জিতে কোটিপতি হয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

তবে লটারিতে দুই কোটি টাকা জেতা সৌভাগ্যবান এই বাংলাদেশির ভাগ্য আর একটু ভালো হলেই শত কোটি টাকার মালিক হতে পারতেন। কারণ মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ওই বাংলাদেশি প্রবাসী।

ড্রতে ছয়টি নম্বরের মধ্যে তার পাঁচটি নম্বর মিলে গিয়েছিল। আর মাত্র একটি নম্বর মিলে গেলেই প্রথম পুরস্কার হিসেবে তিনি পেতেন পাঁচ কোটি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি। ভাগ্য পরিবর্তনের এ লটারি জিতে চলতি বছর এ পর্যন্ত ১৬ জন মিলিয়নিয়ার হয়েছেন।

সূত্র : গালফ নিউজ

  • সর্বশেষ