শিরোনাম
◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের ◈ যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ এখন অচলাবস্থায় আটকে গেছে: ইরান ◈ তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে উৎপাদন বাড়াচ্ছে সৌদি ও রাশিয়াসহ সাতটি দেশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণের অংশগ্রহণ ছাড়া বিএনপি’র আন্দোলন সফল হবে না : ড. মাহবুব উল্লাহ

শিমুল মাহমুদ: [২] দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলের তিন দফা বৈঠক করেছে বিএনপি। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী নেতাদের মতামত শুনেছে হাইকমান্ড।

[৪] বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, গতকালের বৈঠকে একটা বিষয়ে আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, মানুষের মাঝে বিক্ষোভ আছে, হতাশা আছে , দুঃখ আছে, দুঃখবোধ আছে। রাজনীতিক কর্মীদের মাঝেও আছে। কিন্তু আপনারা সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত?

[৫] এখন আন্দোলন করা অতীতির যে কোনো সময়ের চেয়ে কঠিন। কাজেই সে দিকটাও আপনাদেরকে মনে রাখতে হবে। এখন হঠকারিতার কোনো অবকাশ নেই।

[৬] ড. মাহবুব উল্লাহ বলেন, যারা আন্দোলন করবেন তারা যেন মনে রাখেন, আন্দোলন যেন সহিংস না হয়। যাতে করে সাধারণ জনগণ এই আন্দোলনে অংশ নিতে ভয় না পায়। কারণ সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে শুধু কর্মীদের দিয়ে আন্দোলন হয় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমরা ’৬৯ সালে আন্দোলন করেছি। তখন দেখেছি সাধারণ মানুষ কীভাবে আন্দোলনে শরিক হয়েছে।

[৭] তিনি বলেন, এখন সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এখন সেই কালচার দেশে নেই। সাধারণ মানুষকে আন্দোলনমুখী করতে হবে। তাহলে দেশ ও মানুষের মঙ্গল হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়