শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুড়িচংয়ে পুড়ে গেছে ৫ দোকান; ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

সা্হাজাদা এমরান: [২] কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের গক্ষুর শীবপুর এলাকার মোহাম্মদীয়া মার্কেটে আগুনে ৫ টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। শনিবার ভোর ৪ টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৩] মার্কেটের মুদি মালের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, ওই মার্কেটে ৭ টি দোকান রয়েছে। তিনি একটি দোকানে মুদি মালের পাশাপাশি চা বিক্রয় করতেন।

[৪] শনিবার ভোর সাড়ে ৪ টায় লোক মাধ্যমে আগুনের খবর পেয়ে ঘটাস্থলে গিয়ে ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান। খবর পেয়ে ভোর ৬ টায় বুড়িচং থেকে অগ্নি নির্বাপণের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ২ ঘন্টাব্যাপী আগুনে মার্কেটের একটি রাইসমিল, ৩ টি মুদি মালেক দোকান ও একটি সেলুন পুড়ে যায়।

[৫] দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। আগুনে ৫ টি দোকান ভষ্মিভূত হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়