শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিয়ানানমেন স্কয়ার স্মৃতিসংবলিত ভাস্কর্য সরানোর নির্দেশ দিলো হংকং বিশ্ববিদ্যালয়

সাকিবুল আলম:[২] ১৯৮৯ সালে চীনা সেনাবাহিনী কর্তৃক বেইজিংএর তিয়ানানমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী শিক্ষার্থীদের হত্যাকান্ডের স্মরণে হংকং বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছিলো ‘পিলার অব শেম’ নামের এ ভাস্কর্যটি। দুই দশকেরও বেশি সময় ধরে হংকংএর সবচেয়ে পুরানো বিশ্ববিদ্যালয়ে শোভা পেয়ে আসছে তামার তৈরি এ ভাস্কর্যটি। দ্য গার্ডিয়ান

[৩]বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে ভাস্কর্যটি সরিয়ে নিতে ১৩ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দিয়েছে।

[৪]ভাস্কর্যটির নির্মাতা ড্যানিশ জিনস গø্যাসচিয়ত এ নির্দেশকে গণতন্ত্রের ওপর আঘাত বলে উল্লেখ করেছেন। হংকং অ্যালাইয়েন্স(এইচকেএ) নামের গণতন্ত্রপন্থী সংগঠনের সাবেক সদস্য রিচার্ড সই বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্তটি পুরোপুরি অযৌক্তিক।

[৫] তিনি আরো বলেন, বাক স্বাধীনতা রক্ষায় পিলার অব শেম সংরক্ষণ করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামাজিক ও নৈতিক দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়