শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না: খন্দকার মোশাররফ

মাজহারুল ইসলাম:[২] জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. মহসীন সরকারের স্মরণসভায় শনিবার তিনি এ কথা বলেন।

[৩] প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবে, এমপিরা এমপি থাকবে, মন্ত্রীরা মন্ত্রী থাকবে তারপর বলবে এবার আসেন নির্বাচন করি। এভাবে কোনো নির্বাচন সম্ভব না। এমন ধরনের কোনো নির্বাচনে বিএনপি আর যাবে না। এমন নির্বাচন আর করতেও দেওয়া হবে না।

[৪] খন্দকার মোশাররফ বলেন, 'আওয়ামী লীগ তিনবার ভোট চুরি করে দাবি করে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার। হাস্যকর, কতটা নির্লজ্জ হলে এমন দাবি করতে পারে। তাদের নিজেদের কর্মীরাই তো ভোট দিতে পারেনি।

[৫] বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'বর্তমান প্রধানমন্ত্রী একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনেক আন্দোলন করেছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তিনি নিজেই সেটা বাতিল করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়