শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজ পুলিশ কর্মকর্তার সন্ধান চাইলেন স্ত্রী

জেরিন আহমেদ: [২] শনিবার (৯ অক্টোবর) সকালে পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়েজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্ত্রী মোসা. নাজমা সুলতানা । এসময় লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, তার স্বামী মো. আনোয়ার হোসেন কুমিল্লা জেলা পুলিশের উপপরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় গত ২৬ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে গত ১২ সেপ্টেম্বর বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

[৩] নাজমা সুলতানা বলেন, এর আগে আনোয়ার হোসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় কর্মরত অবস্থায় গত বছরের ২৭ মে করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। করোনা মুক্ত হলেও পরবর্তীতে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তখন তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিনের কাছে থানার পরিবর্তে পুলিশ লাইন কিংবা পুলিশ কন্ট্রোল রুমে বদলির আবেদন করেন। সময় টিভি

[৪] তিনি আরও বলেন, সর্বশেষ চলতি বছরের পহেলা জানুয়ারি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে পুলিশ কমিশনার তাকে বরিশাল থেকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বদলি করেন। পরে আনোয়ার হোসেন পুলিশ কমিশনারের কাছে শারীরিক ও মানসিক সমস্যার কথা বিবেচনা করার জন্য অনুরোধ জানাতে গেলে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়।

[৫] পরিবারের প্রয়োজনে অসুস্থ থাকা অবস্থায়ই রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানায় কিছুদিন চাকুরি করার পর তার হার্টের ব্লক, চোখে কম দেখা, কথা বললে মাথায় প্রচন্ড ব্যাথা, ফুসফুসে সমস্যা, কিডনিতে সমস্যা, পাইলসের সমস্যাসহ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন বলে জানান নাজমা।

[৬] সুস্থ হওয়ার পরে তাকে বেতন ভাতা পরিশোধ না করেই আরেকটি বিভাগীয় মামলা দিয়ে গত ১৭ আগস্ট কুমিল্লায় বদলি করা হয়। এতে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং গত ২৬ আগস্ট থেকে নিখোঁজ হন। এ অবস্থায় তার খোঁজ এবং চিকিৎসার ব্যবস্থা না করেই বিভাগীয় মামলা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর নিকট এর সুষ্ঠু প্রতিকার চান নাজমা সুলতানা।

  • সর্বশেষ