শিরোনাম
◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেতৃত্বে নারী ৫০ শতাংশ বাড়াতে চায় আওয়ামী লীগ

শিমুল মাহমুদ: [২] প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগে নারী নেতৃত্ব বেশি থাকলেও তা নিবন্ধনের শর্ত পূরণের মতো ৩৩ শতাংশ হয়নি এখনও।

[৩] ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার এক বছর পর রাজনৈতিক দলের যে নিবন্ধন-প্রক্রিয়া চালু করে, তাতে দলের সব কমিটিতে এক-তৃতীয়াংশ নারী রাখার শর্ত যোগ করে। ২০২০ সালের মধ্যে এই শর্ত পূরণ করার অঙ্গীকার করেছিল দলগুলো। তবে কোনো দলই তা করতে পারেনি।

[৪] আওয়ামী লীগের কমিটিতে বর্তমানে যতসংখ্যক নারী আছেন, সেটি বাড়িয়ে দেড় গুণ করতে চায় ক্ষমতাসীন দল। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে দলের নেতাদের মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

[৫] ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতৃবৃন্দকে এ ব্যাপারে আরো মনোযোগ দিতে হবে। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) অনুযায়ী নেতৃত্বে নারীদের ৩৩ ভাগ প্রতিনিধিত্ব থাকার কথা, কিন্তু এখন ২২ ভাগ আছে। এটি অন্যান্য নিবন্ধিত দলের চেয়ে বেশি। তবে এ ব্যাপারে লক্ষ্য পূরণ করতে সবাইকে আরও তৎপর হতে হবে। শুক্রবার রাজধানীতে সরকারি বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়