শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের প্রলোভনে যুবতি ধর্ষন যুবক গ্রেপ্তার

মাহফুজুর রহমান: [২] মোবাইলে প্রেম অতপর বিয়ের প্রস্তাব। রাজি হয়ে যায় মেয়েটি। যুবকের কথায় সরল বিশ্বাসে আসেন ঝিনাইদহ শহরের ট বাজার এলাকার একটি আবাসিক হোটেলে। রাতভর ধর্ষন করে হোটেলে মেয়টিকে একা রেখে পালিয়ে যায় যুবক জুবায়ের।

[৩] এদিকে এ ঘটনায় শুক্রবার মামলা হয় ঝিনাইদহ সদর থানায়। বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের দায়ে র‌্যাব শুক্রবার সকালে ধর্ষক জুবায়ের হোসেন (২৪) কে শহরের বাসষ্ট্যন্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

[৪] পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ওই যুবতীর সঙ্গে একই উপজেলার অশ্বস্থলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুবায়েরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুবায়ের দ্রুত বিদেশ চলে যাবে বলে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। ​মেয়েটি তার কথায় সায় দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে আসে। তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওঠে একটি আবাসিক হোটেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়, যার নং ১১/২১।

[৫] ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ধর্ষক জুবায়েরকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়