শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে ব্রিটিশ শাসনামলে নির্মিত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার

ডেস্ক নিউজ: পুরনো ও জরাজীর্ণ স্থাপনা ভেঙে সেখানে গড়ে উঠছে আধুনিক বহুতল ভবন। নির্মিত হচ্ছে ১০০ শয্যা বিশিষ্ট কারা হাসপাতাল, নারী ও কিশোর বন্দিদের আলাদা আবাসন ব্যবস্থা। প্রকল্পটি বাস্তবায়িত হলে কারাগারে বন্দিদের ধারণক্ষমতা বাড়বে। বসবাসের জন্য সৃষ্টি হবে উন্নত পরিবেশ।

কারা সূত্র জানায়, ২০১৬ সালে ‘ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ শীর্ষক রিভাইস ডেভলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (আরডিপিপি) প্রকল্পের মাধ্যমে ১১৭ কোটি টাকা বরাদ্দে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়। কিন্তু করোনাসহ বিভিন্ন কারণে নির্ধারিত মেয়াদকালে শেষ হয়নি উন্নয়ন কাজ। ফলে ২০২২ সালের জুন মাস পর্যন্ত এ কাজের মেয়াদকাল বাড়ানো হয়েছে। বাড়ানোর চেষ্টা চলছে নির্মাণ বরাদ্দও। বাংলানিউজ ২৪.কম

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটির জন্য প্রায় ২০০ কোটি টাকারও বেশি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায়।

উল্লেখ্য, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা ৯৯৬ জনের। তবে ১৭৯০ সালে নির্মিত এই কারাগারে বর্তমানে বন্দি রয়েছেন এক হাজার ৯৯৪ জন, যা ধারণক্ষমতার দুই গুণের বেশি। ফলে প্রবল আবাসন সংকট রয়েছে কারাগারে। তবে চলমান উন্নয়ন কাজ শেষ হলে বন্দিরা উন্নত পরিবেশ পাবে বলে আশা করছেন ময়মনসিংহের ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়