শিরোনাম
◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প

আখিরুজ্জামান সোহান: [২] বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা, সিলেট চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।

[৩] রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারে।

[৪] বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমি কম্পন ইউনিটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. হানিফ নিশ্চিত করে বলেন, রাত ১২টা ২৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার হওয়ার ফলে চট্টগ্রামের অংশে বেশি কম্পন অনুভূত হতে পারে। তবে আমরা ঢাকায় কম্পন তেমন টের পাইনি।

[৫] এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে।

[৬] ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

[৭] তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়