শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি প্রবাসীকে নিঃস্ব করে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী

আখিরুজ্জামান সোহান: [২] শিশুসন্তানসহ সৌদি আরবে স্বামীর কাছে চলে যাওয়ার সব আয়োজন ছিল চূড়ান্ত। জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট হাতে আসে মা-মেয়ের পাসপোর্ট। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মিলেছে ভিসা। চলে যাওয়ার তারিখ পড়ার আগে প্রবাসী স্বামীর সর্বস্ব লুটে পরকীয়া প্রেমিককে নিয়ে রাতের আঁধারে পালিয়েছেন স্ত্রী।

[৩] সোমবার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে সবার অগোচরে পালানোর সময় স্বামীর পাঠানো নগদ ৬ লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ দামী আরও নানা পণ্যসামগ্রী এবং দু'বছর বয়সী সন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন।

[৪] অভিযুক্ত গৃহবধূর নাম রোকসানা আকতার (২৩)। তিনি সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালু ফকিরপাড়ার সৌদিপ্রবাসী শাহ আলমের স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের নুজাইফা ইসলাম রাইসা নামে দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়