শিরোনাম
◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে ফিরে করোনা আক্রান্ত ২২ চীনা নাগরিক

সঞ্চয় বিশ্বাস: [২] এরা সবাই বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন। দেড় মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

[৩] আজ বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজেটিভ আসে। সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়।

[৪] প্রতিবেদনে বলা হয়, নমুনা দেয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিকের করোনা পজিটিভ আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন।

[৫] তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন জানান, করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে।

[৬] তিনি আরও বলেন, নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রে ১১শ’ বাংলাদেশী শ্রমিক কাজ করেন। তারা সবাই সুস্থ রয়েছেন। তারপরেও বাড়তি সতর্কতা হিসেবে সব শ্রমিককে করোনা টেষ্ট করানো হবে। আজ দুপুরে ৩শ’ রেপিড এন্টিজেন্ট কিট উপজেলা প্রশাসনের একটি দল স্বাস্থ্য বিভাগকে সঙ্গে নিয়ে বিদ্যুৎকেন্দ্রে গিয়েছেন। বিকাল থেকেই টেষ্ট শুরু হবে। ১১শ’ শ্রমিক মানে ১১শ’ পরিবার। বাংলাদেশি শ্রমিকরা যদি করোনা আক্রান্ত হন তাহলে বিদ্যুৎকেন্দ্রের কাজ স্থগিত করে কেন্দ্রটি লকডাউন করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চাইবেন তিনি।

[৭] বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, যেহেতু এটি উন্নয়ন প্রকল্প তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবেনা। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন তারা কেউই বাংলাদেশী শ্রমিকদের সংস্পর্শে আসেননি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়