শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পানাম নগরী পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

জেরিন আহমেদ: [২] প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরী পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পানাম নগরের পুরাতন ভবনগুলো পরিদর্শন করেন এবং পানাম নগরীকে আদিরূপে ফিরিয়ে আনতে পাইলটিং কাজের ১৩ নম্বর ভবনের সংস্কার কাজটির অগ্রগতি পরিদর্শন করেন তিনি। খবর ঢাকা পোস্ট

[৩] পানাম নগরীর তত্ত্বাবধায়ক দবির হোসেন জানান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রাচীন বাংলার রাজধানী পানাম নগর পরিদর্শন করেছেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগরীকে আদিরূপে ফিরিয়ে আনতে পাইলটিং প্রকল্পের মাধ্যমে সংস্কার কাজ চলছে এ বিষয়ে অবহিত হন।

[৪] সকাল থেকে দুপুর পর্যন্ত তারা পুরো পানাম নগর ও আশপাশের এলাকা পরিদর্শন করেন এবং পাইলটিং প্রকল্পের আওতায় ১৩ নম্বর ভবনের সংস্কারের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

[৫] পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, এলএনডি ক্যাজনেন, নিরাপত্তা বাহিনীর প্রধান তানভীর আহাম্মেদসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়