শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জে নাশকতার ১২ মামলায় ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

[৩] বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। আদালত ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।

[৪] এর আগে, গত ৫ সেপ্টম্বর ঢাকায় নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

[৬] রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার দেখানো পরে তাকে কারাগার পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়