শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ১২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'চেষ্টা করেও নোবেলকে মাদক আর নারীর অভ্যাস ছাড়াতে পারিনি'

বিনোদন ডেস্ক: বুধবার 'নোবেল মানসিকভাবে অসুস্থ' বলে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল। তার বিপরীতে নোবেল জানান, সালসাবিল আমাকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিলো। সে তার ক্যারিয়ার নষ্ট করার ফন্দি নিয়ে তার জীবনে আসে।

নোবেলের ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সালসাবিল বলেন, 'নোবেল কী বলে, না বলে- কী বলতে পারে- সবাই জানে। সে মাদক গ্রহণ করে, মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা হওয়া জরুরি। আমি অনেক চেষ্টা করেছি। নোবেল নারী আর মদ ছাড়তে পারেনি, সে সুস্থ হবে কিভাবে?'  সমকাল অনলাইন

নোবেলের প্রতি সালসাবিল অভিযোগ করে বলেন, 'আমি নেশা করার প্রতিবাদ করায় আমাকে মারতে মারতে এমন বাজে অবস্থা করেছে যে আমি ৯৯৯ এ ফোন করি, এরপর পুলিশ এসে আমাকে উদ্ধার করে। পরে আমি গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করি। ওই ঘটনার পর থেকে আলাদা আছি। সে যোগাযোগ করে, ধীরে নরমাল হতে থাকে। কিন্তু আবার পাগলামি শুরু করে। আমি বাবার বাসা থেকেও বোঝানোর চেষ্টা করেছি কিন্তু নোবেল সংশোধন হবে না।'

এরমধ্যে দেখা হয়েছে কয়েকবার উল্লেখ করে বলেন, 'ওকে নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছি সুস্থ করে তোলার। যে মানুষ মাদক আর নারী অভ্যাস ছাড়বে না, তাকে সুস্থ করা সম্ভব না। বাধ্য হয়েই আমি ওকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।'

মাইনুল হাসান নোবেল। শুরু থেকেই একের পর এক বিতর্ক তৈরি করে গেছেন। কলকাতার জি বাংলার সারেগামাপা রিয়ালিটি শোর মাধ্যমে আলোচনায় আসেন। কিন্তু আলোচনার শুরু থেকে যেমন দুই বাংলার পছন্দের তালিকায় ছিলেন, তেমনি একটা শ্রেণি তার নানা সময়ের 'আচরণে' অসন্তোষ প্রকাশ করে।

এসব বিতর্কের বাইরে গিয়ে নোবেল সালসাবিল মাহমুদকে ২০১৯ সালে বিয়ে করেন। প্রায় সাত মাস বিয়ের কথা গোপন থাকলেও পরে তা আর গোপন থাকেনি। ২০২০ সালের মে মাসে নোবেল ও সালসাবিলের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়