শিরোনাম
◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৮ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালী ও খুলনায় বিরল প্রজাতির কচ্ছপ ও তক্ষকসহ ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] পটুয়াখালী ও খুলনায় মঙ্গলবার মধ্যরাতে পৃথক অভিযান চালিয়ে ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপ ও ১টি তক্ষকসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

[৩] বুধবার (০৬ অক্টোবর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, বিসিজি সিকিউরিটি স্টেশন আন্দারমানিক ও বিসিজি স্টেশন নিজামপুর পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া লঞ্চ ঘাট সংলগ্ন নতুন কাঠপট্টি (উকিল পট্টি) এলাকায় একটি অভিযান চালায়। এ সময় ৫৪টি বিরল প্রজাতির কচ্ছপসহ তোতা আকন (৪৮) ও তার ছেলে রুবেলকে (২৬) আটক করা হয়।

[৪] আটক কচ্ছপ ব্যবসায়ীরা কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা। কচ্ছপসহ তাদের বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

[৫] লে. খন্দকার মুনিফ তকি বলেন, কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপের নলিয়ান বেড়িবাধ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৬৬ লাখ টাকা মূল্যের একটি তক্ষকসহ মনোজ বৈষ্য (৩৫) নামের একজনকে আটক করে। বিরল প্রজাতির তক্ষকটির ওজন ২২০ গ্রাম ও দৈর্ঘ্য ১২ ইঞ্চি। আটক মনোজ দাকোপের সুতারকালী গ্রামের অজিব বৈষ্য’র ছেলে। উদ্ধার তক্ষক ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ