শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বিভিন্ন এলাকায় ডিএনসি গোয়েন্দা বিভাগের অভিযান

রাজু চৌধুরী: [২] ৬হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি চট্টগ্রাম বিভাগ গোয়েন্দার একটি টিম।

[২] বুধবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম এর একটি টিম চট্টগ্রাম সিএমপি এর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ০৩ জনকে ৬হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

[৩] আটককৃতরা হলেন বাবুল (২২), পিতা মোস্তাক তাকে ৩হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

[৪] আরেক আসামি মো. শাকের (২৯), পিতা মৃত জানু মিয়া, তাকে সকালে রাহাত্তারপুল এলাকা থেকে ২হাজার পিস ইয়াবাসহ আটক করে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

[৫] অপর আসামি মো. আজিজুল ইসলাম (২৬), পিতা মো. নবাব আলী বিশ্বাস তাকে দুপুরে বায়েজিদ বোস্তামী রোড এলাকা থেকে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়। সে মাগুরা জেলার উদ্দেশ্যে ইয়াবাগুলো পাচার করছিল জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়