শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছিল : নোবেল

বিনোদন ডেস্ক: বিতর্কিত গায়ক মঈনুল আহসান নোবেলের সংসার ভাঙনের পথে। ‘সারেগামাপা’ থেকে উঠে আসা আলোচিত-সমালোচিত এ গায়কের সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ। আজ বুধবার (৬ অক্টোবর) ফেসবুকে নোবেল এ কথা জানান। ডিভোর্সের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে নোবেলের স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জাগো নিউজকে নিশ্চিত করেছেন, গত ১১ সেপ্টেম্বর তালাকনামা নোবেলের ঠিকানায় পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে সালসাবিল বলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ। চরম মাদকাসক্ত, নারীনেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করতো; এসবের প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’ জাগো নিউজ

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মঈনুল আহসান নোবেল। দুই বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদ ঘটলো। ক্যারিয়ারের শুরু থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়