শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০২:২০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বন্ধুর মৃত্যুতে শোকে স্তব্ধ মাশরাফি

মাহিন সরকার : [২] রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটি বিশেষ জাতের মানুষ।’ এমন অমর বাণীর মতো সত্য বন্ধুত্বের নিদর্শন ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও দেবব্রত দেবু। মাশরাফির সঙ্গে দেখা করতে দেবু আজ গিয়েছিলেন মিরপুরের বাসায়। মাশরাফি ও তার ছেলে সাহেলের জন্মদিনের দিনে। হয়তো প্রিয় বন্ধু ও আদরের ভাতিজাকে শুভেচ্ছা জানাতেই দেবু হাজির হয়েছিলেন। কিন্তু কোনো কথাই বলতে পারেননি।

[৩] মাশরাফির বাড়িতে পৌঁছানোর পর হার্ট অ্যাটাকে আকস্মিক মৃত্যু হয় দেবুর। মুহূর্তে মাশরাফির বাড়ি শোকে স্তব্ধ। বন্ধুর আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাবেক অধিনায়ক।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বন্ধুর প্রতি ভালোবাসা নিংড়ে দিয়েছেন তিনি। মাশরাফি লিখেন, বন্ধু আমি কখনও ভাবিনি তোর মৃত্যু আমার হাতের উপর হবে, তাও আজ। কী বলতে এসেছিলি, বলতে পারলি না। কথা শুরু করার আগেই মাটিতে লুটিয়ে পড়া এবং ৫ মিনিটেই মৃত্যু। এ জীবনে আমি প্রথম দেখলাম, তাও আমার দেখা অন্যতম সেরা মানুষ তোকে দিয়েই। আল্লাহর কাজ সব ভালো, একমাত্র আল্লাহ ভালো জানেন কেন এমন হলো। ওপারে ভালো থাকিস বন্ধু, আর আমাকে ক্ষমা করিস কিছু করতে পারলাম না তোর জন্য। দেবু তুই আজীবন আমার হৃদয়ে থাকবি বন্ধু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়