শিরোনাম
◈ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে মির্জা ফখরুল ◈ বিশ্বকাপকে কেন্দ্র ক‌রে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার ◈ ভারত-বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় এবার এআই নজরদারি: টহলে নামছে রোবট, ড্রোন ও স্মার্ট ফাইবার সেন্সর! ◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৪৬ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের টুনটুনিকে দেখতে প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউএনও

এ এইচ সবুজ: [২] গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের সেই খর্বাকৃতির ছোট বাছুর টুনটুনিকে দেখতে কৃষকের বাড়িতে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান পলাশ।

[৩] মঙ্গলবার (৫ অক্টোবর) তারা কৃষক আবুল কাশেমের বাড়িতে যান।

[৪] পরিদর্শন শেষে ইউএনও মোঃ তরিকুল ইসলাম বলেন, সম্প্রতি মারা যাওয়া গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া সাভারের রানীর মতো খর্বাকৃতি এই ‘বাছুরটির খবর শুনে দেখতে এলাম। এটি গবেষণার দাবি রাখে। এর স্বাভাবিক ওজনের চেয়ে কম ওজন হওয়ার পেছনে কারণ জানা যাবে গবেষণা হলে। এ বিষয়ে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষা করলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো।’

[৫] উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান পলাশ বলেন, ‘সরেজমিন দেখে মনে হচ্ছে, এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে পারবে। দেশি বাছুর হিসাবে এর উচ্চতা এবং ওজন অনেক কম। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়া রানির মতো এই খর্বাকৃতির বাছুরটি মর্যাদা পেতে পারে।’

[৬] উল্লেখ্য, শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে কৃষক মোঃ আবুল কাশেমের গাভী একটি খর্বাকৃতির বকনা বাছুরের জন্ম দিয়েছে। এটির বয়স ১৪ মাস অর্থাৎ ৪২৫ দিন। কিন্তু এর ওজন মাত্র ২২ কেজি। উচ্চতা ২১ ইঞ্চি। টুনটুনি পাখির মতো চঞ্চল বলে এটিকে সবাই টুনটুনি বলেই ডাকেন। জন্মের পর থেকে এখন পর্যন্ত বাছুরটি সুস্থ আছে।

[৭] দেশি জাতের এই বাছুরটির উচ্চতা, বয়স ও ওজন বিবেচনায় এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পারে বলে এলাকাবাসীর মাঝে কৌতূহল দেখা দিয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়