শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকাল ১০টায় শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: [২] ১৬টি পদের জন্য লড়াই করবেন ২৪ জন প্রার্থী। চার বছর মেয়াদে ২৫ পরিচালকের মধ্যে দুজন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত। বাকি ২৩ জনের মধ্যে সাতজন বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। তাই তাদের ভোটের যুদ্ধে অংশ নিতে হচ্ছে না।

[৩] মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ক্লাব ক্যাটাগরিতে কিছুটা জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি ১২ পরিচালকের বিপরীতে এখানে আছেন ১৬ প্রার্থী।

[৪] জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুস পরিচালক নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলো (বরিশাল বিভাগ)।

[৫] করোনার কারণে অনেক কাউন্সিলর সরাসরি ভোট দিতে আগ্রহী নন। ৬৬ জন পোস্টাল ব্যালট এবং আটজন ই-ব্যালটে ভোট দেওয়ার সুযোগ চেয়েছেন। তাদের মধ্যে নির্বাচন কমিশন ৫৬ কাউন্সিলরকে সুযোগটা দিয়েছে। ভোট গণনা শেষে রাতে প্রাথমিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়