শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ১২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

নিউজ ডেস্ক : [২] দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেল হতেই তা তীব্র আকার ধারণ করে। রাত বাড়তেই যানজটের তীব্রতা ছড়িয়ে পড়ে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের মুলিবাড়ি এলাকা থেকে ভূইয়াগাতী ষোলমাইল পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে সন্ধ্যায় এই মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ছিল। ট্রাফিক পুলিশ জানায়, ঝুঁকিপূর্ণ নলকা সেতু ও মহাসড়কে ছোট ছোট গর্ত হওয়ায় এই যানজটের সৃষ্টি।

[৩] রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, মহাসড়কের রায়গঞ্জ থানার চান্দাইকোনা থেকে ভূইয়াগাতী এলাকা পর্যন্ত এখন মহাসড়ক স্বাভাবিক আছে। তবে ভূইয়াগাতীর পরে হাটিকুমরুলমুখী মহাসড়কে যানজট রয়েছে। ঢাকা পোস্ট

[৪] হাটিকুমরুল হাইওয়ের সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, নলকা সেতুর কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। হাটিকুমরুল গোলচত্বর ছাড়িয়ে যানজট ভুঁইয়াগাঁতী বাজার পর্যন্ত ছড়িয়ে গেছে। অপরদিকে রাজশাহী রুটের গোঁজা ব্রিজ পার হয়েছে। আমরা যানজট নিরসনের চেষ্টা করছি। বাংলানিউজ

[৫] সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, মহাসড়কে খানাখন্দের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পশ্চিমে পাঁচলিয়া ও পূর্বদিকে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। রাস্তা খারাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এ কারণেও যানজটের তীব্রতা বাড়ছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।বাংলানিউজ

  • সর্বশেষ