শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৫২ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ১০:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

ইফতেখার আলম: [২] রাজশাহীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ মোঃ আজমির হাসান হারান (২৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

[৩] মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

[৪] গ্রেফতারকৃত প্রতারক রাজশাহী নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার সন্ধা ৭টার দিকে র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নামাজগ্রাম এলাকায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং ৪২ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে।

[৫] প্রতারক আজমির হাসান এর পরিহৃত ট্রাউজার প্যান্টের পকেট থেকে এ টাকাগুলি উদ্ধার করা হয়। ৫০০ টাকার মোট ৮৫ টি নোট ছিলো তার পকেটে।

[৬] আটককৃত প্রতারকের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ এর ২৫-এ ধারায় মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়