শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যমান বৈষম্য দূরীকরণে শিক্ষাকে দ্রুত জাতীয়করণ করতে হবে

মনিরুল ইসলাম: [২] বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘শিক্ষকই শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষক নেতারা বলেছেন, করোনাকালে শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছে। সরকারের নানা উদ্যোগ সত্ত্বও শিক্ষা খাতের অবস্থা নাজুক। এইখাতে প্রতিনিয়ত বৈষম্য বাড়ছে। দীর্ঘদিনের এই বৈষম্য দূরীকরণে শিক্ষাকে দ্রুত জাতীয়করণ করতে হবে।

[৩] মঙ্গলবার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এণ্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আকমল হোসেন। আলোচনায় অংশ নেন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর মুহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মজুমদার ও ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক সাবিহা সালাউদ্দিন, সাংবাদিক নিখিল ভদ্র প্রমূখ।

[৪] সভাপতির বক্তব্যে আকমল হোসেন বলেন, শিক্ষকরা সবসময়ই অবহেলিত। দাবি-দাওয়া নিয়ে শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করলেও তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি। কারণ শিক্ষকদের অনৈক্য। তিনি শিক্ষকদের বৃহত্তর ঐক্য ও জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

[৫] সভায় শিক্ষার সার্বিক উন্নয়ন এ বিশেজ্ঞদের সমন্বয়ে শিক্ষা উন্নয়ন কমিটি গঠন করে তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের দাবি জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়