শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একই মন মানসিকতা ও ভালোবাসায় মিলে মিশে কাটানো সম্ভব হয়েছে ২৭ বছর: নাঈম-শাবনাজ

ইমরুল শাহেদ: [২] সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এমন একটা প্রবাদ আছে। দেখতে দেখতে ২৭ বছরের সংসার জীবন।১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নাঈম ও শাবনাজ জুটির অভিষেক হয়। নতুন জুটি বলে চাঁদনী ছবিটি অনেকের কাছেই তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছিলো শুরুর দিকে। কিন্তু ছবিটি যখন হিট হয়ে গেল তখন যেসব প্রদর্শক ছবিটি প্রদর্শন করতে অনীহা প্রকাশ করেছিলেন, তারাই পরে দ্বিগুণ অর্থে ছবিটি নিয়ে গিয়েছিলেন। চাঁদনীর এই ব্যাপক সাফল্য শাবনাজ-নাঈমের ব্যক্তি জীবনকেও নাড়া দেয়। তাদের সেই ব্যক্তিগত সখ্য এক বিয়ের মাধ্যমে পরিণতি লাভ করে।

[৩] তারা ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন। সংসার জীবনের ২৭ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ দম্পতি। সেখানে রয়েছে দুটি ছবি। যার একটি তাদের বিয়ের, অন্যটি বর্তমান সময়ের। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, একসঙ্গে পথ চলার ২৭টি বছর পার করলাম। সুখ, দুঃখ, আনন্দ, ত্যাগ, ভালোবাসা মিলে মিশে কাটানো সম্ভব হয়েছে একই মন মানসিকতা ও আল্লাহর রহমতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন। আমিন।

[৪] চাঁদনীর পর শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান তারা। ক্যারিয়ারের স্বর্ণালী সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে যান নাঈম ও শাবনাজ। মনোযোগী হন সংসার জীবনে। তাদের নামিরা ও মাহাদিয়া নামের দুটি সন্তান রয়েছে। তাদের একজন পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়